October 10, 2026, 3:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে শিক্ষকের যৌনাচারের ছবি ভাইরাল ; বরখস্ত শিক্ষকের সংবাদ সম্মেলনে সাড়া দেয়নি সাংবাদিকরা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের হরিনাকুন্ডুতে এক মহিলার সাথে  এক শিক্ষকের অবাধ যৌনাচারের একাধিক ছবি ভাইরাল হয়ে পড়েছে। এতে ঐ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও শহরের সচেতন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি তাকে সাময়িক বরখাস্ত করে তিনি জানান স্থায়ী বরখাস্ত করতে হলে সেটা কেবল বোর্ড কতৃপক্ষ করতে পারেন।

তার বরখাস্তে হরিণাকুণ্ডুতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে শিক্ষার্থী-শিক্ষকসহ সুশীল সমাজ। তবে তাকে স্থায়ীভাবে বরখাস্তের জন্য রবিবার মানববন্ধন করবে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা।

এঘটনা ধামাচাপা দিতে শুক্রবার বিকাল ৩ঘটিকায় ঐ শিক্ষক সংবাদ সম্মেলন ডাকেন। তবে জেলা উপজেলার কোন সংবাদ কর্মী তাঁর ডাকে সাড়া দেয়নি।

গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায়, উপজেলার তৈলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ও এক প্রবাসীর স্ত্রীর অবাধ যৌনাচারের অন্তত ৫ টি অশ্লীল ছবি শহরের সচেতন প্রায় সকল মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে।

এদিকে, স্কুল শিক্ষকের আপত্তিকর ছবি প্রকাশ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষকের এ ধরণের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পরার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিন্দার ঝড় বইছে ।

অপরদিকে, একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, ওই শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো না।  বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐ শিক্ষকের ক্লাশ বর্জন করেছেন বলে জানা যায়।

তৈলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের দুজন সিনিয়র শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কোনো শিক্ষক এমনটা করতে পারে তা আমরা কখনো কল্পনাও করতে পারি না। কোথাও মুখ দেখাতে পারছি না। আমাদের প্রতিষ্ঠানে আমাদের এমন একজন সহকর্মী আছে এটা ভাবতেই আমরা লজ্জা পাচ্ছি। আমরা এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page