November 4, 2026, 9:19 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে অষ্টম শ্রেণির ছাত্র মাহিন নিখোঁজ ; থানায় ডায়েরী

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে কোচিংয়ে যাওয়ার কথা বলে বের হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও আর বাড়ি ফিরে আসেনি মোস্তফা মাহিন (১৪) নামে এক কিশোর। ছেলের চিন্তায় মা রেক্সোনা পারভিন বার বার মূর্ছা যাচ্ছেন।

সোমবার (২৪ জুলাই) দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি মাহিন। এ ঘটনায় মাহিনের বাবা লুৎফুল ইসলাম মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পারিবারিক সূত্রে জানাযায়, ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফুল ইসলাম-রেক্সোনা পারভিনের বড় ছেলে মাহিন। সে ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৮ম  শ্রেণির ছাত্র। দুই ভাইবোনের মধ্যে মাহিন বড়।

স্কুল ও কোচিংয়ে যাওয়া ছাড়া সে খুব একটা বাড়ি থেকে বের হয় না। অন্যান্য দিনের মতো গতকালও নিজের সাইকেল নিয়ে কোচিংএ যায়। এরপর আর বাড়ি ফেরেনি সে। তার গায়ের রঙ উজ্জল শ্যমলা। উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। পরনে ছিল কাঠালি রঙয়ের ফুল প্যান্ট ও ছাই রঙয়ের হাফহাতা গেঞ্জি। মাহিনের বাবা লুৎফুল ইসলাম জানান, আমরা পুরো পরিবার নিয়ে দুঃশ্চিন্তায় আছি। ওর মা অসুস্থ হয়ে পড়েছে।

সকল আত্মীয়-স্বজনদের বাড়ি, হাসপাতালে খবর নেয়া হয়েছে। আপনারা আমার ছেলেটাকে খুঁজে দেন। ওর খুব একটা বন্ধুও নেই। নিজের মতো নিজে থাকে। বেশিরভাগ সময় পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে। কেউ যদি আমার ছেলেকে খুজে পায় সে যেন আমার মোবাইল নম্বর- ০১৭১৬৯৭৭৮৬৭ এই নম্বরে যোগাযোগ করে।

ঝিনাইদহ সদর থানায় ডিউটি অফিসার সোনালী রানী জানান, এ বিষয়ে মাহিনের বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। পুলিশ কাজ শুরু করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page