September 11, 2026, 11:25 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আই.বি.ডব্লিউ.এফের দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি জিয়াউল ইসলাম সম্পাদক আব্দুস সবুর

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আই.বি.ডব্লিউ.এফ) ঝিনাইদহ জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের শিশু একাডেমি অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে  সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইন্জিঃ কাজী আবিদ হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঢাকা মহানগরী দক্ষিণের এমসি সদস্য ও সভাপতি আমিনুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যশোর জোন পরিচালক আব্দুল মতিন।

এছাড়া স্থানীয় ব্যবসায়ী হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক আনোরুল ইসলাম বাদশা,ঝিনাইদহ বিসিক এর সভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক  নাজিম উদ্দীন জুলিয়াস ও আকরাম হোসেন। সমাবেশ শেষে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে জিয়াউল ইসলাম খান ও সাধারন সম্পাদক হিসেবে আব্দুস সবুর নির্বাচিত হন।

এছাড়া সিনিয়ার সহ-সভাপতি মনজুরুল ইকবাল সাবু, সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও  হাদী মুহাম্মদ, সহকারী সাধারণ সম্পাদক শামসুল আলম তারেক, আনিচুর রহমান ও ড. মোস্তাফিজুর রহমান মানিক, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক শাকিরুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক মাহবুব আলম রাব্বি, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক এনামুল হক, বিদেশ বিষয়ক সম্পাদক জামির হোসেন, সহকারী বিদেশ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোয়েব মাহমুদ.  কার্যকরী সদস্য  ওয়াসিম, মোতাহার হোসেন, লুৎফর রহমান, বিলাল হোসেন, মাসুদুজ্জামান, মনিররুল ইসলাম, হাসানুজ্জামান হাসান, সাইফুর রহমান, মনসুর আহমেদ, মাহবুবুর রহমান সোহান, আলমগীর হুসাইন, মুজাহিদুল ইসলাম, শাহজালাল, রাজু আহমেদ, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম নির্বাাচত হন।

ঝিনাইদহ ইন্ড্রাষ্ট্রিয়ালিষ্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা নির্বাচিত হন আলী আজম মোঃ আবু বকর।  সহকারী প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল এবং  উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয় আব্দুর রহমান সালাফী, শরিফুল ইসলাম,  সহিদুল ইসলাম সহিদ, আলী আজম ও নাজমুল হাসান দুলাল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page