October 9, 2026, 9:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আম কিনে প্রতারণা ; চার প্রতারক গ্রেফতার

এম এ কবীর, ঝিনাইদহ  : দেশের বিভিন্ন প্রান্ত থেকে আম কিনে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল একটি প্রতারক চক্র। গত ১৩ জুন ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রাম থেকে এই চক্রের সদস্যরা ১৮০ ক্যারেট আম বাকীতে কিনে নিয়ে যায়। এরপর বাগান মালিক টাকার জন্য যোগাযোগ করলে ফোন বন্ধ করে দেয়। বাধ্য হয়ে আমের মালিক খামারাইল গ্রামের শাহাদৎ হোসেন ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে প্রতারণার অভিনব কৌশল। গ্রেফতার হয় প্রতারক দলের চার সদস্য। শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা প্রতারক চক্রের প্রতারণার বিষয়ে গণমাধ্যম কর্মীদের অবহিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মামলা রেকর্ড হওয়ার পর ঝিনাইদহ সদর থানার এসআই ফরিদ হোসেন গোপন সুত্রে খবর পেয়ে ঢাকার বাবু বাজারের কদমতলী এলাকা থেকে ঝিনাইদহ শহরের আরাপপুরের আবেদ আলীর ছেলে সাদেক ওরফে শেখ সাদিকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে রাজশাহী জেলার বানেশ^র এলাকা থেকে প্রতারক দলের মুল হোতা শিবালয় উপজেলার দক্ষিন তেওতা গ্রামের কফিল উদ্দীন খানের ছেলে আব্দুর রহিম মুন্সি এবং তার দুই সহযোগী মানিকগঞ্জের ডাউটিয়া গ্রামের মন্টু মিয়ার ছেলে আব্দুর রাকিব  ও একই গ্রামের মনু মিয়ার ছেলে জীবনকে একটি পিকআপ ভ্যানসহ (ঢাকা মেট্রো-ন-২৩-২৫২৫) গ্রেফতার করে। ওসি আরো জানান, এই প্রতারক চক্র ইতিমধ্যে চার লাখ টাকার আম আত্মসাৎ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page