October 10, 2026, 3:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আলমসাধু চালক আজাদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

জাফিরুল ইসলাম : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আলমসাধু চালক আজাদ হোসেন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে ঝিনাইদহের দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের হাজের উদ্দিনের ছেলে টোকন মিয়া, দোগাছী গ্রামের  মৃত নান্নু বিশ্বাসের ছেলে তাহিদুর রহমান তাহিদ ও যশোর কোতায়ালী থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নওশের আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার।

মামলার রাস্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৩ সালের ২৮ জুন রাতে সদর উপজেলার বয়েড়াতলা গ্রামের মকর আলী মন্ডলের ছেলে আজাদ হোসেনের আলমসাধু ভাড়া নিয়ে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে পোড়াহাটি ১০ নম্বর নামক স্থানে একটি ঝোপের মাঝে ফেলে রেখে আলমসাধু নিয়ে পালিয়ে যায় আসামীরা। ঘটনার ৮ দিন পরে ৫ জুলাই তার অর্ধ-গলিত রাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা মকর আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৫ জানুয়ারি আদালতে চাজশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় টোকন, তাহিদ ও শুকুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করে আদালত। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। আসামীদের মধ্যে শুকুর আলী পলাতক রয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page