October 10, 2026, 9:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ইমামদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন মসজিদের দায়িত্ব পালনরত ইমামসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু প্রতিরোধ.জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩ অক্টোবর মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আজিম-উল-আহসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাহামুদুল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ওয়ালিউর রহমান রনি। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন মসজিদের দায়িত্ব পালনরত ইমামসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page