October 10, 2026, 12:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে ‘নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন’র উদ্যোগে দেশব্যাপী প্রশিক্ষণের ২ হাজার তম দিন উদযাপন ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার সকালে ‘নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, জেলা যুবউন্নয়নের উপপরিচালক বিলকিস আফরোজ ও জোহান ড্রিমভ্যালী পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন।
‘নিজের একটি বলার মত গল্প ফাউন্ডেশন’ দেশব্যাপী ৬ লাখ উদ্যোক্তার একটি বিশাল নেটওয়ার্ক। দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গতকাল প্রতিষ্ঠানটির ২ হাজার তম প্রশিক্ষণ কর্মশালা উদযাপন করা হয়। প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিজেকে প্রতিষ্ঠা করেছেন সফল উদ্যোক্তা হিসাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চাকরির আশায় বসে না থেকে প্রশিক্ষণ নিয়ে নিজে কিছু করার চেষ্টা করতে হবে। তাহলে নিজেও অন্যের জন্য কর্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page