April 6, 2026, 6:22 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে কাপড় কিনতে গিয়ে বিতর্কের জেরে এএসআইকে মারধর ; ২০ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখার এএসআই ফিরোজকে মারধর করার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের কলাবাগান মোড়ে তার ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ ২০ জনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কলাবাগান মোড়ে কাপড় কিনতে যান ডিএসবি শাখায় কর্মরত এএসআই ফিরোজ। এ সময় কাপড়ের দোকানদার আসলামের সঙ্গে দাম নিয়ে তর্কবিতর্ক হয়। কাপড় না কিনে এএসআই ফিরোজ অন্য দোকানে গেলে আসলামের নেতৃত্বে দোকানদাররা তাকে মারধর করে। হামলায় এএসআই ফিরোজ আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে আটক করেছে। খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কাপড় কিনতে গিয়ে ডিএসবির এএসআই ফিরোজ বিভিন্ন তথ্য সংগ্রহ করছিলেন এ সময় তাকে স্থানীয় দোকানদার ও সন্ত্রাসীরা মারধর করে। সন্ত্রাসীরা তার হাত ভেঙে দিয়েছে বলেও তিনি জানান । এ ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page