October 10, 2026, 12:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে কৃষকদের ‘অবহিতকরণ-পরিকল্পনা প্রণয়ন-মূল্যায়ন’ বিষয়ক কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নে কৃষকদের ‘অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায়  হলিধানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কৃষি বিভাগের আয়োজনে কর্মশালায় স্থানীয় কৃষকরা অংশ নেন। এতে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধির কৌশল ও টেকসই কৃষি পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (প্রশিক্ষক) মোশাররফ হোসেন। কর্মশালায় তিনি বলেন,’কৃষি উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা ও মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।  ফসলের সঠিক পরিচর্যা, কীটনাশকের নিরাপদ ব্যবহার, মাটির উর্বরতা বৃদ্ধির কৌশল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক চাষীদের সতর্ক ও এ সম্পর্কে আরও বেশি জানাতে হবে। কৃষক সচেতন হলে কৃষি বাঁচবে, দেশ এগিয়ে যাবে। ‘

অনুষ্ঠানে হলিধানী ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা নূর-এ- নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম, ইউপি সদস্য আবু আলম বিশ্বাস, আব্দুর রশিদ, মহিলা ইউপি সদস্য লিলি খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হলিধানী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page