October 9, 2026, 7:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে খালের মুখ বন্ধ করে মাছ চাষ ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের কৃষক

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ড গ্রামের কাটার খাল এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। খালের মুখ বন্ধ করে ওই গ্রামে সহোদর লিয়াকত আলী খাঁ ও আলাল খাঁ মাছ চাষ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

খালটি উন্মুক্ত করে স্বাভাবিক পানি প্রবাহ তৈরি করতে জেলা প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, সদর উপজেলার সাধুহাটি বিএডিসি ফার্ম, সাধুহাটি, নাথকুন্ডু, মামুনশিয়া, রাঙ্গিয়ারপোতা, মাগুরাপাড়া, পোতাহাটি, বংকিরা, জিবনাসহ প্রায় ১০টি গ্রামের পানি প্রবাহ হয় কাটার খাল দিয়ে। হঠাৎ করেই ওই খালের উপর নজর পড়ে নাথকুন্ডু গ্রামের প্রভাবশালী লিয়াকত খাঁ ও আলাল খাঁ নামের দুই ভাইয়ের। তারা খালের মুখ বন্ধ করে পুকুর খনন করে মাছ চাষ শুরু করে। এতে করে খালের পানি প্রবাহ একেবারেই বন্ধ হয়ে তৈরি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে কৃষকেরা তাদের ফসলি জমিতে চাষাবাদ করতে পারছেন না।

নাথকৃন্ডু গ্রামের কৃষক সিরাজুল ইসলাম, আব্দুল মান্না মোল্লা ও বংকিরা গ্রামের সবুজ বিশ্বাস জানান, খালের মুখ বন্ধ করে রাখার কারণে ১০ গ্রামের কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জমিতে পানি জমে থাকে। ফলে আমন মৌসুমের আবাদ হুমকির মুখে পড়ে।

বিষয়টি নিয়ে সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন খালের মুখ বন্ধ করার সত্যতা নিশ্চত করে জানান, উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন,খালের মুখ খুলে না দিলে কৃষকরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, খালের মুখ বন্ধ করার বিষয়টি তার জানা নেই। তিনি সরেজমিন গিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page