October 10, 2026, 10:47 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত

এম এ কবীর,ঝিনাইদহ : ‘বঙ্গবন্ধুর সোনার দেশ,স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৬মার্চ) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা পিএএ। বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম আব্দুল বারী। নিবার্হী ম্যজিস্ট্রেট শামসুন্নাহার শিলার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন,পাট চাষী সমিতির সভাপতি ফিরোজ শাহ,জামান জুট মিলের ডিজিএম নিয়ামত আলী, এমাস ফুটওয়ার এর এমডি ওবাইদুল হক রাসেল, চারকোল কারখানার মালিক কামরুল হাসান, শেখ কামাল টেক্সটাইল কলেজের ছাত্র জিসান আহম্মেদ এবং ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। আলোচনা সভা শেষে সেরা পাট উৎপাদনকারী কোটচাঁদপুরের আশাদুল ইসলাম,সেরা বীজ উৎপাদনকারী মহেশপুরের আবু হাসান,সেরা পাট বস্তা ব্যবহারকারী জোহান এগ্রোফুডের মোয়াজ্জেম হোসেন,সেরা জুট মিল হিসেবে জামান জুট মিল এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান কালিগঞ্জের এমাস ফুটওয়ারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
এর আগে দিবসের কর্মসূচীর অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে এবং বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page