August 27, 2026, 9:50 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে বরোবাজার স্টেশনের অদূরে মাছ বাজারে রূপসা এক্সপেস ট্রেনে কাটা পড়েন তিনি।

নিহত আব্দুল খালেক কালীগঞ্জ উপজেলার বাদেদিহী গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে। সকালে তিনি বারোবাজার মাছ বাজারে প্লাষ্টিকের বোতল কুড়াচ্ছিলেন বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।

বারোবাজার রেলস্টেশন সহকারী মাস্টার আরিফুর রহমান জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি। খবর পাওয়ার পর যশোর জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page