August 28, 2026, 3:23 pm
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদুরে চাঁচড়া মাঠ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

কালীগঞ্জ পুলিশ ও স্থানীয়রা জানায়, ট্রেন আসার কিছুক্ষণ আগে এলাকার লোকজন তাকে রেললাইনের পাশে বসে থাকতে দেখেছিল। তবে নিহত ব্যক্তি ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ডাউন ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। নিহত ব্যক্তির মাথা গামছা দিয়ে বাঁধা রয়েছে। ফলে কেউ চিনতে পারছে না। যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করেছেন।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার এস এম তৌহিদুর রহমান নিহতের ঘটনাটি নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page