October 9, 2026, 8:56 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে আলাদা দুই জায়গা থেকে বস্তাবন্দি এবং বৈদ্যতিক পিলারের সাথে গলায় রশি পেচানো দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টার দিকে শহরের ধোপাঘাটা পুরাতন ব্রীজ এলাকায় রাস্তার পাশ থেকে অমিত সাহা (৩৫) নামের এক জনের বস্তাবন্দি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৩১ আগস্ট তিনি নিখোঁজ হন। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ শহরের কচাতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকত তারা।

অপরদিকে রোববার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বারোবাজারের আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশের গলায় ফাঁস দেয়া অবস্থায় একটি বৈদ্যুতিক পিলার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম গোকুল চন্দ্র কর্মকার (৩২)। গোকুল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় জীবন চন্দ্র কর্মকারের ছেলে বলে জানা গেছে। কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, সকালে পথচারীরা রাস্তার পাশে অর্ধগলিত একটি বস্তাবন্দি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঠিক কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। হত্যার কারন উৎঘাটনে তদন্ত করছে পুলিশ।

এদিকে নিহতের স্ত্রী তৃষা নন্দী জানান, আমার স্বামী অমিত সাহা ডিসি অফিস সংলগ্ন এলাকায় একটি খাবারের ব্যবসা করতো। সেই সুত্রে সদর উপজেলার হাটগোপালপুর এলাকার রাজনুর হোসেনের সাথে পরিচয় হয় এবং আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করে। এরই মধ্যে অমিত ব্যবসা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু টাকা দেনা হয়ে যায়। এটা শোধ করতে পারছিলনা সে। কিন্তু রাজনু তার দেনার টাকা পরিশোদের আশ্বাস দেয়। তবে এরমধ্যে রাজনু আমাকে নানাভাবে  প্রেমের প্রস্তাব দিতে থাকে। ফোনে ম্যাসেজও দিত। এটা স্বামীকে দেখালে সে বলে আমরা গ্রামে চলে যাবো ব্যবসা ছেড়ে। তখন রাজনু আমার স্বামীকে বলে তোকে বাজার করে খাওয়াচ্ছি তুই এমন করবি কেন, গ্রামে যাবি কেন।

তিনি জানান, গত ৩১ আগস্ট বিকালের দিকে এসে রাজনু আমার স্বামী অমিত কে বাসায় এসে ডেকে নিয়ে যায়। পরবর্তিতে তাকে খুজে না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page