November 26, 2026, 8:50 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নবাগত পুলিশ সুপারের যোগদান

এম এ কবীর,ঝিনাইদহ ঃ ঝিনাইদহে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আজিম-উল-আহসান। তিনি এর আগে স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি  কুমিল্লা জেলা পুলিশ, নারায়ণগঞ্জ জেলা পুলিশ,  মানিকগঞ্জ জেলা পুলিশ, আপন বিভাগ এবং বঙ্গভবনে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এদিকে ঝিনাইদহ জেলা পুলিশ ও জেলা প্রশাসকের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার আজিম -উল- আহসান কে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এর আগে বিদায়ী পুলিশ সুপার আশিকুর রহমান কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম নবাগত পুলিশ সুপার কে ঝিনাইদহে স্বাগত জানান এবং একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  ঝিনাইদহ  সার্কিট  হাউজে জেলা পুলিশের একটি সু-সজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার) এর নিকট থেকে নবাগত পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর তিনি ঝিনাইদহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page