November 2, 2026, 4:33 pm
শিরোনামঃ
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করলে আমি কথা বলব : পুতিন যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে নিখোজের ৩ দিন পর এক কৃষকের লাশ উদ্ধার

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর থেকে নিখোজের ৩দিন পর আব্দুস সামাদ (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২ অক্টোবর সোমবার সকালে উপজেলার মদনপুর গ্রামের মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সে মদনপুর গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে।

মহেশপুর থানার ওসি খন্দকার শামিম আহমেদ জানায়, গত শুক্রবার রাতে আব্দুস সামাদ রাতে খাবার খেয়ে মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোজখুজির পর আজ সকালে বাড়ির পার্শ্ববর্তী মদনপুর গ্রামের মাঠের ধান খেতে তার অর্ধগলিত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যু কারন নিশ্চিত করা যাবে বলেও জানায় পুলিশ।

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page