April 12, 2026, 10:30 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

এম এ কবীর,ঝিনাইদহ : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৯ এপ্রিল) সকাল ১০ টায় ঝিনাইদহ সার্কিট হাউস মিলনায়তনে ঝিনাইদহ জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ শুভ্রা রাণী দেবনাথ এবং অতিরিক্ত পুলিশ সুপার ( শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মণ। কর্মশালায় ক্যাব সভাপতি আমিনুর রহমান টুকু,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু,ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক নাসিম আনসারি সহ বিভিন্ন সরকারী দপ্তরের অফিস প্রধান,জনপ্রতিনিধি, হোটেল- রেস্তোরা মালিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক মূল প্রবন্ধ ডিজিটাল কনটেন্টের মাধ্যমে উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ বলেন, নিরাপদ খাদ্য গ্রহন মানুষের জন্মগত অধিকার। এই অধিকার থেকে মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে। খাদ্যে ভেজাল,দূষণ,অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যহানি করছে এমনকি তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এর থেকে রেহায় পেতে প্রত্যেকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে প্রয়োজনে প্রতিরোধ করতে হবে। বক্তাগণ বলেন,বাংলাদেশ খাদ্যসশ্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এ প্রেক্ষাপটে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও দূষণমুক্ত নিরাপদ খাদ্য প্রাপ্তির সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এ কারণে নিরাপদ খাদ্য আইন,২০১৩ পাশ করা হয়। প্রধান আলোচক বলেন,এই ধরনের কর্মশালা তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা হবে যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page