October 16, 2026, 11:20 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার শুরু হয়েছে।

সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। এ কর্মশালায় ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ। রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবি)-এর প্রশিক্ষক খাজা মাঈন উদ্দিন এবং ট্রেনিং কো-অর্ডিনেটর সাহানোয়ার সাইদ শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।

কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকদের করণীয় হিসেবে নির্বাচনী আচরণবিধি মেনে রিপোর্টিং, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য পরিহার, উস্কানিমূলক বা পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান গুরুত্ব প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দায়িত্বশীল প্রতিবেদন করার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

এছাড়াও নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রক্রিয়া, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন আইনগত দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ চলবে ২ ফেব্রুয়ারি সোমবার বিকাল চারটা পর্যন্ত। দ্বিতীয় দিনের প্রশিক্ষক হিসেবে থাকবেন ইউল্যাব এর শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page