October 9, 2026, 10:16 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে পাট ক্ষেত থেকে উদ্ধার লাশের পরিচয় শনাক্ত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের আড়ুয়াকান্দি গ্রামের মাঠ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। তার নাম সাকিব হোসেন (২১)। তিনি উদয়নপুর গ্রামের লস্কার পাড়ার শামীম মীরের ছেলে।

বুধবার রাতে ঝিনাইদহ আঞ্জুমান মফিদুল ইসলামের অফিসে এসে তার নানা ওসমান লস্কার নিহত সাকিবের মরদেহ শনাক্ত করেন এবং দাফনের জন্য নিয়ে যান। পুলিশ জানায়, গত সোমবার আড়ুয়াকান্দি গ্রামের পাটক্ষেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে। সাকিবের নানা ওসমান লস্কার জানান, গত কয়েক বছর আগে নিহত সাকিবের মায়ের সাথে পিতার বিচ্ছেদ হয়ে যায়। ফলে অভিভাবকহীন সাকিব বখাটে হয়ে গ্যাং গ্রæপের সঙ্গে মিশতে থাকে। এ কারণে সাকিব প্রায়ই বাড়ি থেকে দুই/তিন দিন উধাও হয়ে থাকতো। কখনো বাসায় আসতো আবার কোন দিন আসতো না। তিনি আরো জানান, গত শনিবার দুপুরের খাবার খেয়ে সাকিব বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ঘটনার একদিন পর আড়ুয়াকান্দি গ্রামের মাঠে পাটক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, নারী ঘটিত কারণে এই হত্যাকান্ড হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, সাকিব হত্যার সঙ্গে জড়িতেদের গ্রেফতার ও হত্যার মোটিভ উদ্ধার করতে অভিযান চলমান রয়েছে। খুব দ্রæত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page