November 25, 2026, 9:10 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন : ইসি সচিব এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে হ্যাকারদের হামলা ; গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব : ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে : ট্রাম্প সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার বড়-কামারকুন্ডু গ্রামে ডোবায় তলিয়ে আব্দুর রহমান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি বড়-কামারকুন্ডু গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশে খেলা করছিল শিশু আব্দুর রহমান। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাড়ীর চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন স্বজনরা। সেসময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ।

এ ঘটনায় এলাকায় মোকের চায়া নেমে এসেছে ।

 

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page