October 10, 2026, 3:04 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ ২জন নিহত ; আহত ৮

জাফিরুল ইসলাম : ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

১০ আগষ্ট বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না পার্কের সামনে ট্রাক্টটরের চাপায় ঝাপু খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। সে শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের মৃত ওসমান মোল্লার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে রোগী দেখে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন ঝাপু খাতুন। পথে ঘটনাস্থলে পৌছালে ভ্যানের চাকার সাথে শাড়ি পেচিয়ে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন।

অপর দিকে ঝিনাইদহ থেকে সিএনজি যাত্রী নিয়ে মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদরের পোড়াহাটি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৮ জন যাত্রী আহত হয়। আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নারায়ন নন্দীকে মৃত ঘোষনা করে। নিহত নারায়ন নন্দী শহরের কাঞ্চননগর এলাকার বাসিন্দা।

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page