October 10, 2026, 10:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি সমি সিদ্দিকী

জাফিরুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র বাস্তবায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন ঝিনাইদহ-২আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী (সমি সিদ্দিকী)। উদ্বোধন কৃত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সদর উপজেলার উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ, আব্দুর রকিব মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়, লাউদিয়া পীর দেওয়ান দাখিল মাদ্রাসা ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রী কলেজ।

সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সংসদ সদস্য  তাহজিবআলম সিদ্দিকী সমি’র সহধর্মী, সংসদ সদস্যের পিএস রওশন আলী, রোকনুজ্জামান রিপন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর থানা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, উদয়পুর মতিয়ার রহমান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এড. শেখ সেলিম, আব্দুর রকিব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি রবিউল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। এসময় প্রধান অতিথি সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি বলেন, দেশে বর্তমান সরকারের আমলেই সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনার সরকারকে বিপুল ভোটে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page