September 1, 2026, 11:10 am
শিরোনামঃ
স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে : তথ্য উপদেষ্টা মোজাফফরের ফোনের সূত্রে ৪৫ বছর পর মিলল জিয়া হত্যার নতুন তথ্য বগুড়ায় যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ কক্সবাজারে দুই লাখ ইয়াবা উদ্ধার রাশিয়া থেকে পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ভারতের সাহায্য চাইলেন ইরানের প্রেসিডেন্ট নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার মাগুরায় চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকোর লাইন সাহায্যকারীদের অনশন ও কর্মবিরতি যশোরের নাভারনের রিপনক যশোরের ঝুমঝুমপুরে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলায় ১ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বিরল প্রজাতির বন্যপ্রাণী সান্ডাসহ ১ জন গ্রেফতার

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের গোয়েন্দা পুলিশ বিরল প্রজাতির ১৭টি বন্যপ্রাণী সান্ডাসহ রাজ্জাক ওরফে রাজু (৩২) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার আজিম-উল-আহসান জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে জেলার মহেশপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তলাশি কার্যক্রম পরিচালনা করা হয়। সেসময় একটি বাসে তল্লাশি করা হয়। পরে বাসের ভেতর পেছনে বাম পাশের সিটে একজন ব্যক্তির কাছে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে বন্যপ্রাণী সান্ডা দেখতে পেয়ে রাজ্জাক ওরফে রাজু নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গাড়াখোলা (ছোট হিজলী) গ্রামের আকবর কবিরাজের ছেলে।
জেলা পুলিশ প্রধান আরও জানান, আটককালে তার কাছ থেকে ১৭টি বিভিন্ন সাইজের ধূসর বর্ণের বন্যপ্রাণী সান্ডা পাওয়া যায়। যার মোট ওজন প্রায় ৪ কেজি। যার প্রত্যেকটির বাজার মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা এবং সর্বমোট মূল্য ১২ লক্ষ ৭৫ হাজার টাকা। তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানায় যায়, সে ভারতীয় সীমান্ত এলাকা থেকে সান্ডা সংগ্রহ করে মাগুরা ফরিদপুর এলাকায় বিক্রি করে থাকে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সান্ডা সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page