September 11, 2026, 7:53 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ভুট্টার অধিক ফলন  ; দাম নিয়ে কৃষকের অসন্তোষ

 অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলতি মৌসুমে ঝিনাইদহে ভুট্টার  অধিক ফলন হয়েছে। কাঙ্ক্ষিত ফলন পেয়ে হাসি ফিরেছে কৃষকের মুখে।

আবহাওয়া অনুকূলে থাকায় এবারের ভুট্টার আবাদ ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। তবে অতিরিক্ত খরার কারনে ভুট্টার মোচা কিছুটা হালকা হয়েছে। গাছেই শুকিয়ে যাচ্ছে ভুট্টা। ফলন ভালো হলেও কাঁচা ভুট্টার দাম নিয়ে কৃষকের মধ্যে অসন্তোষ রয়েছে।

সরেজমিন দেখা গেছে, জেলার সবকটি উপজেলায় ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে।কৃষাণ  কৃষাণীরা ভুট্টা সংগ্রহের মাঠে ব্যস্ত সময় পার করছেন। মাঠেই চলছে ভুট্টা মাড়াইয়ের কাজ। পরিবারের বড়দের  সঙ্গে ছেলেমেয়েরাও কাজ করছে হাসিমুখে।

কৃষকরা বলছেন, অন্যান্য বছরের চেয়ে এবছর ভুট্টার ফলন বেশ ভালো হয়েছে। প্রথমদিকে মানহীন বীজ রোপণের কারনে অনেক কৃষক ক্ষতির মুখে পড়েন। পরবর্তীতে ভালো ফলন পেয়ে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার আশা কৃষকের। তবে কাঁচা ভুট্টার নাম নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন কৃষকরা। কেউ কেউ বলছেন, কাঁচা ভুট্টার দাম বেশি পাওয়া যাচ্ছে না। দুই তিন দিন রোদে শুকানোর পরে ভালো দাম পাওয়া যাচ্ছে।

কৃষক তাহের মন্ডল বাসস কে বলেন, শুকনো ভুট্টার দাম মণ প্রতি ১১শ’ থেকে সাড়ে ১১শ’ টাকায় বিক্রি হচ্ছে।

এ দামে ভুট্টা বিক্রি করলে খুব বেশি লাভ হবে না। যে কারনে অনেকেই ভুট্টা শুকিয়ে বাড়িতে সংরক্ষণ করছেন।

দেশে ভুট্টার বহুবিধ ব্যবহারের সুযোগ থাকলেও কৃষক পর্যায়ে বেশি দাম দিচ্ছেন না ব্যবসায়ীরা।

কালুহাটি গ্রামের ব্যবসায়ী সবুজ হোসেন বাসস কে বলেন, কাঁচা ভুট্টার দাম কম। প্রতি মণ কাঁচা ভুট্টা ৮শ’ থেকে সাড়ে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরও একটু বেশি হলে কৃষক লাভবান হতো। তবে কৃষক যদি নিজেরা শুকিয়ে ভুট্টা বিক্রি করে, তাহলে দাম আরেকটু বেশি পেতে পারে।

কৃষক ইশারত আলী বলেন, এবছর প্রতি বিঘা ভুট্টার আবাদে প্রায় ১৬ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়েছে।

প্রতি বিঘায় গড়ে প্রায় ৬০/৬৫ মণ হারে কাঁচা ভুট্টার ফলন হয়েছে। মাড়াই খরচ, জমির লিজ খরচ ও শ্রমিক খরচ বাদ দিয়ে বিঘা প্রতি ১২ থেকে ১৫ হাজার টাকা লাভ থাকতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলায় এবার মোট ১৮ হাজার ৭৫০ হেক্টর জমিতে  ভুট্টা চাষ  করেছেন কৃষক।
বীজের মানভেদে ফলন সম্ভাবনা বিঘা প্রতি ৬৫ থেকে ৭০ মণ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় বাসস কে বলেন, ভুট্টার আবাদ উপযোগী আবহাওয়া থাকায় এবার ফলন ভালো হয়েছে। আশা করছি, কৃষক ভালো দামও পাবেন। ফলনের প্রকৃত তথ্য সংগ্রহের কাজ চলমান। ফলনের প্রকৃত তথ্য ও উৎপাদন হার পেতে আরও কয়েকদিন সময় লাগবে। ভুট্টাসহ খাদ্য শস্যের চাষাবাদ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page