March 26, 2026, 8:55 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতিতে অসুস্থ রোগীদের চরম ভোগান্তি

এম কবীর, ঝিনাইদহ :  জাতীয় বেতন কাঠামোর ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ সদর হাসপাতালে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত  হয়।

সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার এ কর্মবিরতিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও সংশ্লিষ্ট শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বেতন বৈষম্যের শিকার। অন্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও আমাদের বিষয়টি উপেক্ষা করা হচ্ছে।” তারা দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। সকাল থেকেই হাসপাতালের ফার্মেসি ও প্যাথলজি বিভাগে রোগীদের অপেক্ষা করতে দেখা গেছে।

জেলা সদর হাসপাতালের পাশাপাশি জেলার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page