February 26, 2026, 8:14 pm
শিরোনামঃ
মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু 

জাফিরুল ইসলাম : ঝিনাইদহে বন্ধুর মোটর সাইকেল নিয়ে ঘুরতে যেয়ে মাসুম ( ২১) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। রোববার আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের সময় সদর উপজেলার কুশবাড়ীয়া বাজার এ দুর্ঘটনা ঘটে ।

মাসুম সদর উপজেলার ফুরসুন্ধী ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের ইয়ারুল জোয়ারদারের ছেলে এবং আমেনা খাতুন ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

এবিষয়ে মাসুদের বন্ধু হৃদয় জানান, গত 20 আগষ্ট রোববার আনুমানিক সন্ধা ৭টা ৪৫ মিনিটের সময় কুশবাড়ীয়া বাজার থেকে আমার পালসার মোটর সাইকেলটি নিয়ে ঘুরতে যায়। হঠাৎ জরিপের হার্ডওয়ার দোকানের সামনে গেলে, নিজে নিজেই সাইকেল থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। সেসময় স্থানীয়রা পার্শ্ববর্তী ডাক্তারের কাছে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানান, মোটরসাইকেল থেকে পড়ে মাসুম নামে একজন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page