September 16, 2026, 6:08 pm
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ ও মানববন্ধন

জাফিরুল ইসলাম : ঝিনাইদহে ইউনিয়ন যুবলীগ নেতা নয়ন ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ  সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ ডিসেম্বর শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ব্যানার,ফেস্টুন ও লিফলেট নিয়ে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশত মানুষ অংশ নেয়। সেসময় ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান শিকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোদাচ্ছের হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তরা, সন্ত্রাসী বিপ্লবসহ জড়িত সকলকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচারের দাবি জানান। অবিলম্বে আসামীদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।
উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর জেলার বয়ড়াতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপ্লব ও তার সহযোগীরা রাতে যুবলীগ নেতা নয়ন ইসলাম কুপিয়ে মারাত্মক যখম করে। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page