August 5, 2026, 5:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে রাজকীয় বেশে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন বর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাবার দীর্ঘ দিনের ইচ্ছে ছিল ছেলেকে পুরানো দিনের ঐতিহ্যে বিয়ে করাবেন। তাই বাবার স্বপ্ন পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যান রাফাতুজ্জামান প্রান্ত নামের এক যুবক। তার গায়ে রাজকীয় পোশাক আর হাতে ছিল খোলা তরবারি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ পৌর শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে হাতির পিঠে চড়ে বিয়ের অনুষ্ঠানে যান প্রান্ত। এ সময় রাস্তার দুপাশে হাতি ও বরকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমান।

খোঁজ জানা গেছে, ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকার এনজিও কর্মকর্তা আবু বক্কর হোসেনের ছেলে রাফাতুজ্জামান প্রান্তের সঙ্গে স্থানীয় উপ-শহরপাড়ার আবু সেলিমের মেয়ে জান্নাতুল ফিজা উর্মির বিয়ে ঠিক হয়। প্রান্তের বাবার ইচ্ছে ছিল ছেলে হাতির পিঠে চড়ে বিয়েতে যাবেন। তাই বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বর প্রান্ত ভাড়া করা একটি হাতিকে সাজিয়ে তার পিঠে চড়ে বিয়েতে যান।

বরযাত্রীরা মাইক্রোবাস ও মোটরসাইকেলে অনুষ্ঠানস্থলে পৌঁছান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতেই হাতির পিঠে চড়ে বাড়ি ফেরেন প্রান্ত। আর কনেকে রাজকীয় পালকির ওপর দেখা যায়।

উপ-শহর পাড়ার আব্দুর রকিব জানান, প্রতিবেশীর মেয়েকে হাতির পিঠে চড়ে বিয়ে করতে আসায় মহল্লাবাসী বেশি আনন্দিত। তারা নব দম্পতিকে বরণ করে নেন।

বর রাফাতুজ্জামান প্রান্তের বাবা আবু বক্কর হোসেন বলেন, ‘অনেক আগে থেকেই স্বপ্ন দেখতাম আমার ছেলেকে পুরানো দিনের ঐতিহ্যে বিয়ে দেবো। তারই ফলশ্রুতিতে হাতির পিঠে চড়ে বরযাত্রা নেওয়া ব্যবস্থা করেছি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page