September 1, 2026, 11:12 pm
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করুন : রাশেদ খান যশোরের শার্শায় দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা যশোর আইটি পার্কের হোটেল নিয়ে নিরপেক্ষ তদন্ত চায় খান প্রপার্টিজ গ্রুপ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর এআইভিত্তিক বাজার গোয়েন্দা ব্যবস্থা চালুর পরিকল্পনা টিসিবির  স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে : তথ্য উপদেষ্টা মোজাফফরের ফোনের সূত্রে ৪৫ বছর পর মিলল জিয়া হত্যার নতুন তথ্য বগুড়ায় যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ কক্সবাজারে দুই লাখ ইয়াবা উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে রেলপথ ও কৃষি বিশ্ববিদ্যালয় চান এমপি জাহেদী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের সদর উপজেলাকে রেল সংযোগের আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী। একই সঙ্গে তিনি জেলায় হার্ট ও কিডনি রোগের চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং স্থানীয় সুযোগ কাজে লাগিয়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষনের ধন্যবাদ প্রস্তাবের ওপর দেওয়া বক্তব্যে তিনি এসব দাবি তুলে ধরেন। বক্তব্যের শুরুতে তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক, সম্মুখযোদ্ধা ও জাতীয় নেতৃবৃন্দকে স্মরণ করেন।

সংসদে উপস্থিত সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের সব জেলাকে রেল সংযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলা রেল সংযোগের আওতার বাইরে রয়েছে। ব্রিটিশ আমলে ঝিনাইদহ শহর রেল সংযোগের আওতায় ছিলো। কিন্তু পরববর্তীতে সেই রেললাইনটি তুলে দেওয়া হয়।

পদ্মা রেল সেতুর সঙ্গে সংযোগ স্থাপনে ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাগুরা থেকে মাত্র ২৫ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হলে ঝিনাইদহ সদর উপজেলা জাতীয় রেল সংযোগের আওতায় চলে আসবে। আর সেখান থেকে মাত্র ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হলে জেলার মোবারকগঞ্জ স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপিত হবে। এতে করে অত্র এলাকার মানুষের চলাচলের সুযোগ বৃদ্ধি পাবে এবং সেখানে উৎপাদিত কৃষি পণ্যের দেশব্যাপী বিপণন সহজতর হবে। এর ফলে জেলার মানুষ দেশের জাতীয় জিডিপিতে আরও বেশি মাত্রায় অবদান রাখতে সক্ষম হবেন।

জেলায় একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, তার নির্বাচনী এলাকা ঝিনাইদহ সদরে একটি ২৫০ শয্যা এবং হরিনাকুণ্ডু উপজেলায় একটি ৫০ শয্যার হাসপাতাল রয়েছে। কিন্তু এসব হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও অন্যান্য সহায়ক জনবলের ঘাটতি রয়েছে। এর পাশাপাশি নানা ধরনের চিকিৎসা সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে হূদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ ও জটিল কিডনি রোগে আক্রান্তদের ভালো মানের চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে ভুক্তভোগীদের ঢাকা ও ভারতের বিভিন্ন হাসপাতালে ছুটতে হচ্ছে। কিন্তু দূর দূরান্তের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি সবার নেই। তা ছাড়া এসব রোগের চিকিৎসা গ্রহণে দেরি হলে রোগীর প্রণহানির ঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি ভালোমতো আরোগ্য লাভের সম্ভাবনা হ্রাস পায়। সে জন্য তিনি এসব রোগের চিকিৎসায় জেলায় একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page