March 6, 2026, 7:31 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে শের আলী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

এম এ কবীর,ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে শের আলী ফাউন্ডেশনের উদ্যোগে  দুঃস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১ টায় রঘুনাথপুর শের আলী প্রতিবন্ধী স্কুল মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শের আলী ফাউন্ডেশনের সভাপতি শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, হরিণাকুন্ডু উপজেলা প্রকৌশলী রাকিবুল হাসান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু এবং হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু। মুস্তাফিজুর রহমান টুটুলের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক জাহিদ হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, সাবেক মেম্বর আলী হোসেন এবং সাংবাদিক রুবেল হোসেন প্রমূখ।

প্রধান অতিথি বলেন সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়োনো এবং তাদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নিঃসন্দেহে একটি মহৎ কাজ। তিনি এই কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন শের আলী ফাউন্ডেশনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

অনুষ্ঠানের উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রকৃত অসহায় মানুষের তালিকা করে প্রায় এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page