October 10, 2026, 8:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে সেনা সদস্য হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে সেনাসদস্য সাইফুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মতিয়ার রহমান (ফনে) গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র‌্যাব-৩ তাকে গ্রেফতার করে। মতিয়ার রহমান ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের ইয়াকুব্বার মন্ডলের ছেলে।

এ খবর নিশ্চত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা। ফাঁসির আদেশের পর থেকে মতিয়ার রহমান পরিচয় গোপন করে ঢাকার বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতো। পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা পশ্চিমপাড়ার হাফিজ উদ্দীন হাবুর বড় ছেলে সাইফুল ইসলাম সাইফ বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে টাঈাইল জেলার ঘাটাইল আর্মি মেডিক্যাল ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। ২০১৮ সালের ১৭ আগস্ট তিনি ঈদের ছুটতে বাড়িতে আসেন। পরদিন ১৮ আগষ্ট রাতে শ্বশুর সামসুল মোল্লাকে আনতে বদরগঞ্জ বাজারে যান এবং ফেরার পথে হাওনঘাটা নামক স্থানে ডাকাতদলের কবলে পড়েন। এ সময় তার সঙ্গে ছোট ভাই নৌ বাহিনীর সদস্য মনিরুল ইসলাম ছিলেন। ডাকাতদল রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে। এ সময় হফিজুর রহমান হাবুর বড় ছেলে সাইফ মোটরসাইকেল থেকে নেমে ডাকাতদলকে প্রতিরোধ করা চেষ্টা করেন।

এ সময় দুষ্কৃতকারীদের একজন তাকে দা দিয়ে কোপ দিলে গলায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। সাইফকে ঝিনাইদহ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরেরদিন সাইফের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রথমে বংকিরা গ্রামের ফারুক হোসেন ওরফে ফারুনের ছেলে আকিমুলকে আটক করে। পুলিশী জিজ্ঞাসাবাদে আকিমুল হত্যা মিশনে কারা অংশ নেয় তাদের নাম প্রকাশ করে আদালতে জবানবন্দি প্রদান করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আটজনের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়ে তাদের সবাইকে গ্রেফতার করে।

তবে প্রথম থেকে পলাতক ছিলেন মতিয়ার রহমান ফনে। ঝিনাইদহ থানার পুলিশ পরিদর্শক মহসীন হোসেন ২০১৯ সালের ৩০ জুন আদালতে আটজনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন। ২০২১ সালের ১৫ ডিসেম্বর এই মামলার রায় ঘোষনা করেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ নজরুল ইসলাম হাওলাদার। রায়ে সাইফুল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলার ৮ আসামীকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার আদেশ হয়।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হাকীমুল ইসলাম, মিজানুর রহমান, ফারুক হোসেন, মতিয়ার রহমান ওরফে ফইনে, কাশেম, আব্বাস, ডালিম ও মোক্তার। এদের মধ্যে ডালিম ও মোক্তার পালিয়ে বিদেশে চলে গেছে বলে খবর রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, পুলিশের দেয়া তথ্যমতে র‌্যাব-৩ ঝিলপাড়া ক্যাম্প মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে তাকে ঝিনাইদহে আনা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page