November 20, 2026, 10:22 am
শিরোনামঃ
পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত ; স্বামী আটক

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ সদরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন(২২) নিহত হয়েছে। এ ঘটনায় স্বামী রানাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিলা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলামে মেয়ে। নিলা-রানার ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কোরাপাড়া গ্রামের মেয়ে নিলা খাতুনের এক বছর আগে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল ইসলামের ছেলে রানা হোসেনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বিকেলে কথাকাটাকাটির এক পর্যায়ে স্বামী রানা হোসেন স্ত্রীর নিলা খাতুনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে পরিবারের লোকজন ঠিক পেয়ে আহত নিলাকে

ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, ঘটনার পর পরই পুলিশ স্বামী রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page