September 25, 2026, 1:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে  ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় একটি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়মের সংবাদ সংগ্রহে বাঁধা ও তিন সংবাদকর্মীকে লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শৈলকুপা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন সাংবাদিকরা।

এ সময় বক্তব্য রাখেন  তাজনুর রহমান ডাবলু, আলমগীর অরণ্য, শিহাব মল্লিক এবং  স্বপন মাহমুদ প্রমুখ।

বক্তারা , ‘সাংবাদিকের কাজে বাঁধা ও লাঞ্ছিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন সংবাদকর্মীরা পেশাগত কাজে তথ্য সংগ্রহের জন্য যেকোনো প্রতিষ্ঠানে যেতে পারে। তবে বহিরাগত আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন  সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করেছেন তা পেশাগতভাবে সাংবাদিকদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। অবিলম্বে সাংবাদিক নিপীড়নকারী এনায়েত হোসেনকে আইনানুগ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা। এছাড়া ইতোপূর্বে একাধিক সাংবাদিককে লাঞ্ছনাকারী ওই অভিযুক্তকে অতিদ্রুত গ্রেপ্তার করা না হলে সমাবেশ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় কর্মসূচিতে জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ্রগ্রহণ করেন।

উল্লেখ্য, শৈলকুপা ১৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরিচ্ছন্নতার জন্য টাকা উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সংবাদ সংগ্রহের জন্য বিদ্যালয়টিতে যান বাংলাদেশ পোস্টে’র দেলোয়ার কবীর, বাংলাদেশের খবর পত্রিকার  ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম বুরহান উদ্দীন ও ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি সুজন বিপ্লব। সাংবাদিকরা জানান  অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহারের বক্তব্য শেষে বের হওয়ার সময় তার স্বামী পৌর আওয়ামী লীগের সহসভাপতি এনায়েত হোসেন হঠাৎ সেখানে উপস্থিত হন। এসময় তিনি ওই তিন সংবাদকর্মীদের মারধরের হুমকি দিয়ে কেনো তারা সংবাদ সংগ্রহের জন্য বিদ্যালয়ে ঢুকেছেন তা জানতে চান। এছাড়া নিষিদ্ধঘোষিত ওই আওয়ামী লীগ নেতা সাংবাদিকদের উপর চঁড়াও হয়ে নানা অশালীন বক্তব্য , হুমকি-ধামকি ও লাঞ্ছিত করেন। এ ঘটনায় সাংবাদিক দেলোয়ার কবীর বাদী হয়ে শৈলকুপা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেFil

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page