March 26, 2026, 5:42 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ক্যাম্পাসে শুক্রবার দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে ঔষধ সহ স্বাস্থ্য সেবা দেয় হয়।
স্বাস্থ্য সেবা প্রদান করেন ইউরোলজি, সার্জারী, কার্ডিওলজি, গাইনী, অর্থপেডিক্স, সাইে কালজিস্ট, নাক, কান গলা, মেডিসিন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাঃ মোজাম্মেল হক, ডাঃ শামিমা সুলতানা,ডাঃ মুস্তাফিজুর রহমান, ডাঃ মোঃ ইমামুল
হক ডেভিড, ডাঃ মার্ফিয়া খাতুন, ডাঃ মোঃ মনিরুল
ইসলাম, ডাঃ শফিউল আলম সোহাগ, ডাঃ মোয়জ্জেম হোসেন দিপু, ডাঃ সাদিয়া সুলতানা মল্লিকা, ডাঃ এস এম
আশরাফুজ্জামান (সজিব), ডাঃ মাহবুবুল আলম, ডাঃ মেহেদী ইসলাম টিটু, ডাঃ আশিফা আশরাফী আইভি, ডাঃ লিমন পারভেজ, ডাঃ খালিদ সাইফুল্লাহ নাঈম, ডাঃ নাজমুস সাকিব তথী এবং সাইকোলজিস্ট সাব্বির আহম্মেদ জুয়েল।
এর আগে সকালে মেডিকেল ক্যাম্পের এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী কে সি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুবকর সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোজাম্মেল হক, এবং আয়োজক কমিটির প্রধান পৃষ্টপোষক ডাঃ মুস্তাফিজুর রহমান।
মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমন্বয়কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার।

মেডিকেল ক্যাম্পে আসা রোগীরা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সেবা ভবিষ্যতে আরো আশা করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page