April 10, 2026, 11:34 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেয়েছে।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২০২২ সালের ১৩ নভেম্বর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই দিন  কেবলমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন অনুষ্ঠানের ৫ মাস পরে সংসদ-সদস্য আব্দুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। ১৯ জুন-২৩ তারিখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এতে স্বাক্ষর করেন।

ঘোষিত কমিটিতে, সভাপতি ও সম্পাদকসহ ৭৫ সদস্যর মধ্যে ৭৩ জনের নাম প্রকাশ করা হয়েছে। সহ-সভাপতির একটি ও উপপ্রচার সম্পাদকের পদ দুটি শূন্য রাখা হয়েছে। এ কমিটিতে অন্তত ১৫ জন সাবেক তরুন ছাত্র নেতা স্থান পেয়েছেন। এছাড়া বেশিরভাগ সদস্য ২০১৫ সালে গঠিত জেলা কমিটিতে ছিলেন। পুরাতনদের মধ্যে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশীদ।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা যাদের ওপর আস্থা রেখেছেন তারাই জেলা কমিটিতে স্থান পেয়েছে। আর এই নবগঠিত কমিটিতে তরুণ নেতৃত্বকে সুযোগ দিয়েছেন তিনি।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page