October 10, 2026, 1:49 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ পৌরসভার ১১৯ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি ইনকিউবেটর এন্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারে এ উন্মক্ত বাজেট   ঘোষণা করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। নতুন অর্থ বছরে ১১৯ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩’শ ৪৪ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। এছাড়াও পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এবং প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা বি এম আব্দুল মজিদ, কাউন্সিলরবৃন্দ, সাবেক পৌর চেয়ারম্যান আনিছুর রহমান খোকা,নাগরিক সমাজের প্রতিনিধি,বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজেট অনুষ্ঠানের পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, প্রায় দশ কোটি টাকার এই উদ্বৃত্ত¡ বাজেটে নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নয়ন মূলক কাজকে অগ্রাধিকার দেয়া হয়েছে। পৌর নাগরিকদের উপর এ বছরের অতিরিক্ত কোন কর আরোপ করা হবে না। নিয়মিত অন্তরবর্তীকালীন কর ধার্য্য, বকেয়া পৌর কর আদায় ও কর বহির্ভূত রাজস্ব দাবীর ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে।

উল্লেখ্য বর্তমান পৌর মেয়রের এটি প্রথম বাজেট। তিনি ঝিনাইদহ পৌর সভাকে একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page