October 7, 2026, 9:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ শহরের দুই ব্যবসায়ীর মৃত্যু

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের দুজন ব্যবসায়ী রবিউল ইসলাম ঠান্ডু ও এস এম কামরুজ্জামান হাদু রোববার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে জেলা শহরের পরিচিত মুখ এই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়। ঝিনাইদহ ট’ বাজারের ব্যবসায়ী শহরের পরিচিত মুখ রবিউল ইসলাম ঠান্ডু থানা পাড়ার নুরুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার ইস্তেকাপুর। তিনি রোববার সকাল আটটায় নিজবাস ভবনে মৃত্যুবরণ করেন। অন্যদিকে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে হাসান গার্মেন্টসের মালিক এস এম কামরুজ্জামান হাদু রোববার বেলা একটার দিকে মারা যান। তিনি ঝিনাইদহ পার্ক পাড়ার শেখ আওলাদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাত গ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এই দুই ব্যবসায়ীর মৃত্যুতে ঝিনাইদহ শহরে শোকের ছায়া নেমে আসে। বাদ আছর ঝিনাইদাহ উজির আলী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

 

 

 

 



Our Like Page