March 26, 2026, 5:38 am
শিরোনামঃ
জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে : অর্থমন্ত্রী কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে : রেল প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানির বাইরে ১০ কোটির বেশি মানুষ মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী নিজেকে নির্দোষ বলে দাবি করলো হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৫ কর্মীকে বহিষ্কার করল সৌদি আরব তারা আমাদের আবাও উপনিবেশ বানাতে চায় : ব্রাজিলের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ-৩ আসনের ১৬৬টি কেন্দ্রের মধ্যে ২৮টি ঝুঁকিপূর্ণ

স্টাফ রিপোর্টার : ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) সংসদীয় আসনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচনের দায়িত্বে থাকা স্থানীয় প্রশাসন । এ আসনে মোট ১৬৬টি ভোটকেন্দ্রের ৭৭৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন এবং সেসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর ও মহেশপুর এই দুই উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ৪৭০ জন, নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ৫৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। মহেশপুর উপজেলায় রয়েছে ১১২টি কেন্দ্র এবং কোটচাঁদপুরে ৫৪টি কেন্দ্র।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খাদিজা আক্তার জানান, মহেশপুরে ১১২টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ধরা হয়েছে। ঝুঁকিপূর্ণ বিবেচনায় এসব কেন্দ্রে বিশেষ নজরদারি থাকবে। সব কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

অন্যদিকে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, উপজেলায় ১৮টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

যেসব কেন্দ্রে স্থায়ী বাউন্ডারি প্রাচীর নেই, সেখানে তারকাঁটা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ম্যাজিস্ট্রেট টহল, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দুই উপজেলায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে রয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page