September 28, 2026, 11:48 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলের দুধে ধোয়া নৌকার প্রার্থী হেরে গেলেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচনে হেরে গেলেন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ২৩ দিন জেলখাটার পর জামিনে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সেই চেয়ারম্যান হেকমত শিকদার। তিনি আওয়ামী লীগের টিকেট নিয়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে বিপুলভোটের ব্যবধানে হেরে যান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ইভিএমে ভোট গ্রহণ চলে।  ঘোষিত ৯ কেন্দ্রের বেসরকারি ফলফলে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হাবিবুল্লাহ বাহার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন চশমা প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম পান ৩ হাজার ৫৬৭ ভোট। গত নির্বাচনে যুবদল নেতা মালেক হত্যার আসামী দুধ দিয়ে গোসল করা সেই আলোচিত চেয়ারম্যান নৌকার প্রার্থী হেকমত শিকদার ৩ হাজার ৪৪৩ ভোট পেয়ে তৃতীয় হন।

গত ২০১৮ সালের ২৯ মার্চ সাগরদিঘি ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগের রাতে সহিংসতার ঘটনায় নিহত হন ওই ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মালেক। ২০১৮ সালে ১ এপ্রিল মালেকের স্ত্রী বাদী হয়ে হেকমত সিকদারকে প্রধান আসামি করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এ বছর ১ জানুয়ারি সিআইডি পুলিশের হাতে আটক হন চেয়ারম্যান হেকমত সিকদার। তিনি ২৩ দিন জেল খাটার পর গত ২৩ জানুয়ারি জামিনে মুক্ত হন। জামিন মুক্তি পেয়ে নিজ বাড়িতে ফিরলে তার পরিবারের লোকজন তাকে দুধ দিয়ে গোসল করান।

আজকের বাংলা তারিখ



Our Like Page