October 8, 2026, 1:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির মধ্যে ; ঘুমন্ত মা ও মেয়ে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইল জেলার ধনবাড়িতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত মা ও মেয়েকে চাপা দিলে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় বাবা আহত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ি উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার নল্লা বাজার এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রাণী (৪২) ও তার মেয়ে রাঁধিকা রাণী (১২)। এ ঘটনায় আহত গনেশ রবি দাসকে (৫৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীর রাতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা বাজার এলাকার একটি বসত বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় তার বাবা গুরুতর আহত হয়। আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও সহকারীরা পলাতক রয়েছে।



Our Like Page