August 7, 2026, 10:31 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে বাকীতে ইয়াবা না দেওয়ায় মাদক ব্যবসায়ীকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলে চাঞ্চল্যকর ক্লু-লেস ফরিদ উদ্দিন হত্যার মাত্র তিনদিনের মধ্যে রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করেছে পুলিশ ইনভেস্টিগ্রেশন অব ব্যুরো পিবিআই।

আজ বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন।

গত ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইলের নাগরপুর থানার সলীল গ্রামে নিজ স্যালো মেশিন ঘরে খুন হন একই গ্রামের তোরাব আলীর ছেলে ফরিদ উদ্দিন। পরে এই ঘটনায় ফরিদ উদ্দিনের স্ত্রী শারমীন সুলতানা লিলি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর টাঙ্গাইল পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে।

পরে প্রথাগত তদন্তের পাশাপাশি তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার নাগরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামি শালিয়ারা গ্রামের অলি তালুকদার, কামাল হোসেন ও সোহানুর ইসলাম ফারদিনকে গ্রেফতার করে পিবিআই।

আসামিদের স্বীকারোক্তি থেকে জানা যায়, ভিকটিম ফরিদ উদ্দিন নিজে ইয়াবা সেবন করতেন এবং আশপাশের এলাকার অন্যান্য ইয়াবা আসক্তদের কাছে ইয়াবা বিক্রি করতেন। ঘটনার দিন উপরোক্ত আসামিদের ইয়াবা সেবনের প্রবল ইচ্ছা হলে এবং আসামিরা রাত ১০টার দিকে ভিকটিম ফরিদ উদ্দিনের কাছে বাকীতে ইয়াবা কিনতে আসে।

এ সময় ফরিদ উদ্দিন বাকীতে ইয়াবা বিক্রি করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ফরিদের উপর ক্ষেপে গিয়ে মারামারি শুরু করেন তারা। পরে মুখ, হাত-পা বেঁধে তাকে স্যালো মেশিন ঘরে শ্বাধরোধ করে হত্যা করে ফেলে রেখে যায় আসামিরা।

ফরিদ উদ্দিন হত্যাকাণ্ডের মাত্র তিনদিনের মধ্যে আসামিরা গ্রেপ্তার হওয়ায় ভিকটিমের পরিবারসহ এলাকার সাধারণ মানুষের মধ্যে সন্তোষ ও স্বস্তি বিরাজ করছে বলে জানান টাঙ্গাইল পিবিআই পুলিশ সুপার।

আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দির জন্য টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page