October 6, 2026, 2:30 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইল  জেলার ঘাটাইল উপজেলায় আজ সকালে মাটি বোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন। শনিবার সকাল ৮টায় ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটু খা (৬০) উপজেলার লোকের পাড়া ইউনিয়নের মৃত হিটলার খার ছেলে।
ঘাটাইল থানার (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে অটোরিকশা নিয়ে দিঘলকান্দি ইউনিয়নের নাটশালা গ্রামে যাচ্ছিলেন সাইফুল ও নূরজাহান। সালেংকা মোড়ে ইটভাটার মাটি ভর্তি ডাম্প ট্রাকটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান অটোচালক টিটু খা (৬০)। এতে আহত হন-–লোকের পাড়া গ্রামের সাইফুল ইসলাম (৬৫) এবং একই গ্রামের নূরজাহান (৭৫)। সাইফুলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নূরজাহানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে টিটুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।



Our Like Page