October 14, 2026, 6:53 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

টানা পাঁচ দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আনুষ্ঠানিকভাবে আজ শেষ হয়েছে ঈদুল আজহার ছুটি। তাই ঈদের ছুটি কাটিয়ে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সকালের দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীর চাপ ছিল কম। তবে দুপুরের পর থেকে সেই চিত্র পাল্টে যায়। দুপুরের পর স্টেশনে প্রবেশ করা প্রত্যেকটি ট্রেনেই যাত্রী ছিল অনেক বেশি।

রাজধানী ফেরা মানুষজন বলছেন, ঈদের ছুটি শেষে আবারও জীবীকার তাগিদে রাজধানীতে ফিরতে হচ্ছে। রোববার (২ জুলাই) সরকারি অফিস আদালত খুলবে। তাই যাত্রা পথের ভোগান্তি এড়াতে শনিবার রাজধানীতে ফিরে আসতে হচ্ছে। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, যাত্রীদের মূল স্রোত আসবে আগামীকাল।

রাজশাহী থেকে ঢাকায় ফিরেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জহিরুল ইসলাম। তিনি বলেন, কাল ব্যাংক খোলা। তাই আজকে ঢাকায় ফিরতে হয়েছে। আগামী ৬ জুলাই পর্যন্ত ছেলে-মেয়েদের স্কুল বন্ধ থাকায় পরিবারের কেউ আসেনি। তারা আগামী সপ্তাহে আসবে।

ট্রেনে করে চট্টগ্রাম থেকে রাজধানীতে ফিরেছেন সরকারি একটি অফিসের তৃতীয় শ্রেণির চাকরিজীবী ইয়াকুব আলী।

তিনি বলেন, নির্ধারিত ছুটি শেষে সঠিক সময়ে অফিসে উপস্থিতি হতে হয়। কাল যেহেতু সবাই আসবে তাই ট্রেনে ভিড় হবে বেশি। এ জন্য আজই ঢাকায় চলে এসেছি।

বেলা ৩টার কালনী এক্সপ্রেসে করে সিলেটে যাবেন বৃদ্ধ হারুন আলী ও তার স্ত্রী খাদিজা। ঈদের সময় বাড়ি না যাওয়ার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ঈদের সময় ট্রেনে অনেক ভিড় থাকে। তাছাড়া এখানে থাকার কারণে কিছু মাংস চেয়ে নিয়েছি মানুষের কাছ থেকে। বাড়িতে গেলে তো এগুলো পেতাম না। তাই আজকে বাড়ি যাচ্ছি।

এদিকে কমলাপুর স্টেশনের ম্যানেজারের কক্ষে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার রুমে থাকা নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মকর্তা বলেন, স্টেশনে মাস্টারের দায়িত্ব আছেন মো. আফছার উদ্দিন। তিনি তো রুমে নেই। আশেপাশে কোথাও হয়ত আছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page