September 24, 2026, 9:52 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টিআর, কাবিখাসহ সরকারি সব ধরনের বরাদ্দের হিসাব গুনে গুনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেছেন, ‘ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না। টিআর, কাবিখাসহ সরকারি সব ধরনের বরাদ্দের হিসাব আপনারা গুনে গুনে নিবেন। আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই এবং আমি কোনো ধরনের দুর্নীতি করব না। যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তারা আমার লোক হতে পারবেন না।’

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় সফরকালে ভোলার নতুন বাজার চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী তার নিজের প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে যেভাবে আপনারা ভালোবেসেছেন। আমাকেও সেভাবে ভালবাসবেন। আমাকে কেউ কখনো মন্ত্রী এমপি বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান। বলবেন মঞ্জু মিয়ার ছেলে পার্থ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই; তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যেন সততার সঙ্গে তা পালন করতে পারি।’

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেন, ‘বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সকল রাজনৈতিক দল নিয়ে আমি ভোলার উন্নয়ন করব। যারা নির্বাচনে আমার বিপক্ষে ছিলেন তাদের জন্যও আমার দরজা খোলা।‘

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলা-বরিশাল সেতু নিয়ে আমাদের কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। সেতু নিয়ে কেউ অপপ্রচার করবেন না। ভোলা বরিশাল সেতু হবে। ভোলা-বরিশাল সেতুর জন্য আপনাদের নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। সেই দাবির প্রেক্ষিতে এখনো আমি বিশ্বাস করি ভোলা-বরিশাল সেতু হবে।‘

তিনি আরও বলেন, ‘স্পিকারসহ অন্যান্য সংসদ সদস্যরা সবাই ভোলা বরিশাল সেতু নিয়ে কথা বলেছেন। তবে আমি সবার চেয়ে বেশি বলেছি। ভোলার সঙ্গে সড়ক পথের যোগাযোগেরও প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে সংক্ষিপ্ত সময়ে ঢাকা যাওয়ার জন্য সড়ক পথেরও ব্যবস্থা হবে।‘

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page