October 18, 2026, 10:50 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

টিভিতে ইমরানের ভাষণ প্রচার নিষিদ্ধ করলো সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতা বা মন্তব্য প্রচার নিষিদ্ধ করেছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (পিইএমআরএ)। খবর বিবিসি।

ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এবং ঘৃণামূলক বক্তব্য ছড়াচ্ছেন- এমন অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ঘৃণাসূচক বক্তব্য ছড়াচ্ছেন।

ইমরান খান দেশটির সরকারের বিরুদ্ধে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে তোলার অভিযোগ আনার পর এ পদক্ষেপের কথা জানা গেল।

এর আগে, রোববার (৬ মার্চ) ইমরান খানকে গ্রেপ্তার করার এক প্রয়াস চালিয়ে ব্যর্থ হয় দেশটির পুলিশ।

ইমরানকে গ্রেপ্তারের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাহোর শহরে তার বাড়ির সামনে সমবেত হন হাজারো ইমরানের সমর্থক।

রোববার লাহোরের জামান পার্ক এলাকায় তার বাসভবনের বাইরে পুলিশের একটি দল অপেক্ষা করছিল তাকে গ্রেপ্তার করার জন্য। ইসলামবাদ পুলিশের এক টুইট বার্তায় জানানো হয়, ইমরানকে গ্রেপ্তার করার জন্য লাহোর পুলিশের সহায়তার একটি অপারেশন চলছে।

ওইসময় ইমরান খান তার বাসভবনে দলের কর্মীদের সামনে বক্তব্য রাখেন এবং তার ডাকে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান। শেষ পর্যন্ত ইমরানকে গ্রেপ্তার না করেই চলে যায় পুলিশ।

গত সপ্তাহে একটি মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশের নেতাদের কাছ থেকে ইমরান যেসব উপহার পেয়েছিলেন সেগুলোর কথা তিনি সঠিকভাবে জানাননি বলে মামলাটিতে অভিযোগে বলা হয়েছে। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন ইমরান খান।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page