October 7, 2026, 8:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সন্ধ্যায় উপজেলার চরগোপালপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমীনুল হক।

মোমীনুল হক জানান, মেয়াদোত্তীর্ণ মাছের খাবার বিক্রি, ট্রেড লাইসেন্স ও মৎস্য অধিদপ্তরের খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় ব্যবসায়ী হামিম শেখকে মৎস্য ও পশুখাদ্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৭৫০ কেজি মেয়াদোত্তীর্ণ মাছের খাবার জব্দ করে উপজেলা পরিষদ চত্ত্বরে নষ্ট করে ফেলে দেয়া হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় উপস্থিত ছিলেন।



Our Like Page