November 11, 2026, 5:51 pm
শিরোনামঃ
যশোরে জমি ক্রয়কে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা ; ঘাতক আটক যশোরের বেনাপোলে পুলিশি অভিযানে চার আওয়ামী লীগের সমর্থক আটক যশোরে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ ২ জন আটক ‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠান শুরু, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনই সংকটের স্থায়ী সমাধান : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত ১৫ বছরে সারাদেশে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই
এইমাত্রপাওয়াঃ

টেকনাফে ইয়াবাসহ ইউপি সদস্য আটক ; সড়ক অবরোধ ও ভাঙচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়াকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে কক্সবাজারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্যং নয়াবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রেখেছে তার লোকজন। এসময় টহলরত ব্যারের একটি গাড়িও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম জানান, ‘ইয়াবাসহ ইউপি সদস্য আটকের ঘটনায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ খবরে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।’

স্থানীয়রা জানান, ইয়াবাসহ ইউপি সদস্য আটকের ঘটনায়  তার লোকজন কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ইউপি সদস্যের সমর্থকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় টহলরত র‌্যাবের একটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ সদস্যরাও আহত হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই যায়েদ হাসান বলেন, একজন ইউপি সদস্যকে ইয়াবাসহ আটকের ঘটনায় তার লোকজন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পৌঁছায়। পুলিশ লোকজনকে বুঝিয়ে সড়কে ব্যারিকেড তুলে নিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করে।  কিন্তু তারা ব্যরিকেড না তুলে উল্টো পুলিশের ওপর হামলা করে। এতে আমিসহ চার জন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার সার্কেলের পরিদর্শক নুরুল আলম জানিয়েছেন, ইয়াবাসহ বাদশা মিয়া নামের এক ব্যক্তি আটক করা হয়েছে। তাকে নিয়ে আসার সময় তার লোকজন তাকে ছিনিয়ে নিতে হামলা চালায়। এ বিষয়ে পরে বিস্তারিত পরে জানানো হবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page