April 12, 2026, 11:29 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

টেণ্ডার ছাড়াই ঝিনাইদহের মহেশপুরে মাদ্রাসার পুরাতন ভবন নিজ ক্ষমতায় ভাংলেন অধ্যক্ষ নুর মোহাম্মদ

স্টাফ রিপোর্টার : অফিসিয়াল অনুমতি বা কোন টেন্ডার ছাড়াই ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা আলহেরা ফাজিল মাদ্রাসার পুরাতন ভবনটি নিজ ক্ষমতা বলে ভেঙ্গে ফেলেছেন মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ। এমনকি মাদ্রাসার পুরাতন ভবনটি ইট, টিন ও বাটামের কোন হদিস পর্যন্ত নেই।
সূত্রে জানা গেছে, মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ নিজ ক্ষমতা বলে পুরাতন ভবনটি ভেঙ্গে ইট, টিন ও বাটাম গুলো সবই আত্মসাৎ করে ফেলেছেন।
এলাকাবাসী জানান, মাদ্রাসার নিয়োগ থেকে শুরু করে উন্নয়নর কাজ যা আসে মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ নিজেই করে থাকেন। তাই কবে কি কাজ হচ্ছে বা পুরাতন ভবনটি কে ভাংছেন কেউ খোঁজ রাখেনা।
মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ জানান, আমি কারও কাছ থেকে অনুমতি নেয়নি। মাদ্রসার ম্যানেজিং কমিটি মাদ্রাসার পুরাতন ভবনটি ভেঙ্গে ফেলেছেন। এর জন্য আমি দায়ী না।
এ ব্যাপারে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ইন্তাদুল ইসলাম ইন্তার সাথে একাধিকবার তার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল জানান, ভৈবরা আলহেরা ফাজিল মাদ্রাসার পুরাতন ভবনটি ভাঙ্গার বিষয়টি আমার জানা নেই। মাদ্রাসার পুরাতন ভবনটি ভাংতে হলে অফিসিয়াল অনুমতি বা টেন্ডারের মাধ্যমেই ভাংতে হবে। তা না হলে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস জানান, বিষয়টি আমার জানা নেই। আমি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page