February 12, 2026, 3:34 pm
শিরোনামঃ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করা উচিত : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন কমলা হ্যারিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। সেই সঙ্গে ট্রাম্পের ‘অস্থিরতা’ ক্রমাগত বাড়ছে উল্লেখ করে ভোটারদের সতর্ক করেছেন তিনি।

স্থানীয় সময় গতকাল বুধবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আয়োজিত এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানে এসব কথা বলেন কমলা।

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযোগী কিনা-এমন এক প্রশ্নের উত্তর ভোটারদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল কমলার কাছে। তিনি তখন সাবেক জার্মান একনায়ক অ্যাডলফ হিটলারের প্রতি প্রীতির কথা উল্লেখ করে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে এএফপি জানায়।

নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভোটারদের উদ্বেগের প্রসঙ্গ টেনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘তারাও আমাদের গণতন্ত্রের কথা ভাবেন। তারা যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট চান না, যিনি স্বৈরশাসকদের প্রশংসা করেন এবং নিজে ফ্যাসিবাদী।’

সিএনএনের এ অনুষ্ঠানে অংশ নিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কয়েকজন সাবেক প্রশাসনিক কর্মকর্তার বক্তব্য তুলে ধরেন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্টসহ এসব কর্মকর্তা এরই মধ্যে তার বিরুদ্ধে মত দিয়েছেন। তারা বলেছেন, এ নেতার আবারও প্রেসিডেন্ট হওয়াটা ঠিক হবে না।

কমলা বলেন, ‘তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের অবমাননা করেছেন। তারা এটাও বলেছেন যে, তার (ট্রাম্পের) আর কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ঠিক হবে না।

কমলা মনে করেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মঙ্গল ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সর্বশেষ এক জরিপে দেখা যায়, জনপ্রিয়তায় ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ এগিয়ে আছেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page