October 14, 2026, 3:44 pm
শিরোনামঃ
তুরস্কের সমুদ্রতলে ৪৭০০ মিলল বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পের নতুন হুমকির পরে ভেনিজুয়েলার জনসাধারণের জন্য সামরিক প্রশিক্ষণের আয়োজন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় এবং ভেনিজুয়েরার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই শনিবার দেশটি তার বেসামরিক নাগরিকদের জন্য দিনব্যাপী এক সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে।

কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

প্রায় এক মাস আগে, ওয়াশিংটন ভেনিজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল। এর সমর্থনে পুয়ের্তো রিকোতে পাঠানো এফ-৩৫ যুদ্ধবিমান ছিল, যাকে তারা মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান বলে অভিহিত করে।

ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিনো লোপেজ ক্যারিবীয় অঞ্চলে ‘অঘোষিত যুদ্ধ’ চালানোর জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

মার্কিন হামলায় তার দেশের উপকূলে বেশ কয়েকজন মাদক পাচারকারী নিহত হয়েছে।

কারাকাস মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনিজুয়েলার শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা এবং দেশটির তেল ও অন্যান্য সম্পদ চুরি করার অভিযোগও করেছে।

অস্ত্র পরিচালনা ও অন্যান্য ‘বিপ্লবী প্রতিরোধ’ কৌশল সম্পর্কে মিনি-কোর্সের এই প্রশিক্ষণের লক্ষ্যে একদিনের জন্য কারাকাসের জনাকীর্ণ পেটারে এলাকার প্রধান সড়কটি বন্ধ রাখা হয়।

৩৮ বছর বয়সী অফিস কর্মী লুজবি মন্টেরোলা বলেন, ‘আমার দেশ, আমার জন্মভূমি, আমার জাতি ও ভেনিজুয়েলা আমার কাছে যা সত্যিই গুরুত্বপূর্ণ, তা রক্ষা করার জন্য আমার কী শেখা দরকার, তা শিখতে আমি এখানে এসেছি। আমি কাউকেই ভয় পাই না।’

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page